ছাড়ে অনলাইনে কেনা পণ্য বিন চার্জে বাসায় পৌঁছে দিচ্ছে স্যামসাং
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিজেদের অনুমোদিত ন্যাশনাল ডিস্ট্রিবিউটরের ওয়েবসাইট থেকে ছাড় দিয়ে অনলাইনে কেনাকাটার সুযোগ করে দিয়েছে স্যামসাং কনজ্যুমার ইলেক্ট্রনিকস বাংলাদেশ। প্রতিষ্ঠানটি জানিয়েছে অনলাইনে কিনলে লকডাউনেও কোন চার্জ ছাড়াই পণ্য বাড়িতে নিরাপদে পৌঁছে দেয়া হবে।
‘বিগ অফার, ঈদ জমবে এবার’ অফারের অধীনে আগামী ৩১ জুলাই পর্যন্ত ক্রেতারা ৫৫ ইঞ্চি অথবা ৭৫ ইঞ্চি ফোরকে স্মার্ট ক্রিস্টাল ইউএচডি কিনে জিতে নিতে পারবেন এয়ার পিউরিফায়ার অথবা ওয়াশিং মেশিন।
এ বিষয়ে স্যামসাং বাংলাদেশের কনজ্যুমার ইলেক্ট্রনিকসের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর জানিয়েছেন, পণ্য দু’টির কেনার ক্ষেত্রে ক্রেতাদের জন্য রয়েছে ০% ইন্টারেস্টে ৩৬ মাস পর্যন্ত ইএমআই সুবিধা। এছাড়াও, ক্রেতারা নির্দিষ্ট মডেলের টিভি কিনে উপভোগ করতে পারবেন ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। ইউএইচডি টিভির সাথে সাউন্ড বার ক্রয় করলে ক্রেতারা পাবেন সাউন্ডবারে ৫০ শতাংশ ছাড়।
চমৎকার সব ডিল নিয়ে হাজির হওয়া এই ক্যাম্পেইনে নির্দিষ্ট কিছু রেফ্রিজারেটর কেনার ক্ষেত্রে রয়েছে ১৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার। এর পাশাপাশি, ওয়াশিং মেশিনে সর্বোচ্চ ১৪ হাজার টাকা, রেসিডেন্সিয়াল এয়ার কন্ডিশনারে সর্বোচ্চ ১২ হাজার টাকা এবং মাইক্রোওয়েভ ওভেনে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার রয়েছে, যোগ করেন তিনি।
এছাড়াও এক্সচেঞ্জ অফারে ক্রেতারা টেলিভিশনে পাবেন সর্বোচ্চ ২০ হাজার টাকা ছাড়, রেফ্রিজারেটরে সর্বোচ্চ ২৩ হাজার টাকা, এয়ার কন্ডিশনারে সর্বোচ্চ ১৪ হাজার টাকা, ওয়াশিং মেশিনে সর্বোচ্চ ৫ হাজার ৫০০ টাকা এবং মাইক্রোওয়েভ ওভেনে সর্বোচ্চ ৪ হাজার টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।